প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
বিতর্কে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং
ডেস্ক ||
গুরুং তার বিনিয়োগ ও বিশেষ করে শেয়ারবাজারে অংশগ্রহণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলেও স্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ নয়, প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত।আরও পড়ুন, ইসলামাবাদে রেড জোন সিলগালা, খুলে দেওয়া হলো কিছু রুটচলমান ‘জেন-জি’ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলন নেপালে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি আরও জোরালো করেছে। ৩৬ বছর বয়সী সুদান গুরুং ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি গত সেপ্টেম্বরের ‘জেন-জি’ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন, যা পরবর্তীতে নেপালের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আরও পড়ুন, ট্রাম্পকে সমর্থনের জন্য অনুশোচনায় টাকার কার্লসন
এদিকে বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। এর আগে শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত হন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত