প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে রেড জোন সিলগালা, খুলে দেওয়া হলো কিছু রুট
ডেস্ক ||
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থা শিথিল করে কিছু সড়ক জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সরকারি গুরুত্বপূর্ণ এলাকা ঘিরে থাকা ‘রেড জোন’ এখনো কঠোর নিরাপত্তার আওতায় সম্পূর্ণ সিলগালা অবস্থায় রয়েছে।আরও পড়ুন, বেঙ্গালুরুতে প্রেমিককে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার তরুণীযমজ শহর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রধান কয়েকটি রুট খুলে দেওয়ার ফলে গত কয়েকদিনের ভোগান্তি কিছুটা কমেছে স্থানীয় বাসিন্দাদের। সরকারি সূত্র জানায়, বিদেশি প্রতিনিধি দলের আগমন কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল, যার কারণে সড়ক যোগাযোগ ব্যাপকভাবে সীমিত ছিল।আরও পড়ুন, ওমান উপসাগরে জব্দ জাহাজ ঘিরে উত্তেজনা: চীনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, বেইজিংয়ের কড়া অস্বীকারএদিকে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি চললেও তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সফরসূচি আকস্মিকভাবে পরিবর্তন হওয়ায় আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। সরকারি ভবন ও সচিবালয় এলাকা নিয়ে গঠিত রেড জোনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত