প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত, আরও বাড়ার আভাস
সংবাদ দিগন্ত ||
চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, একই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। আবহাওয়া অফিসের মতে, এটি মৃদু তাপপ্রবাহের পর্যায়ে পড়ে।সকাল থেকেই সূর্যের তীব্রতা বাড়তে থাকে এবং দুপুরের পর গরমের মাত্রা আরও বেশি অনুভূত হয়। আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বাস্তব তাপমাত্রার চেয়েও বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে।আরো পড়ুন , কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রিকশা, ভ্যানচালক ও মাঠে কাজ করা কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন।ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, খোলা ভ্যানে যাত্রী কমে গেছে, আয় কমে গেছে, কিন্তু কাজ বন্ধ করা যাচ্ছে না।কৃষক সোবহান আলী জানান, সকাল থেকে কাজ শুরু করলেও দুপুরের পর মাঠে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবং দিনের বেলায় গরম আরও বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত