প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের সৌজন্য সাক্ষাৎ, তরুণ উন্নয়নে সহযোগিতার আশ্বাস
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দল সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তরুণ প্রজন্মকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা তুলে ধরেন।তারা জানান, দেশের যুবসমাজকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আরো পড়ুন, সরকারের খাদ্য সংগ্রহ পরিকল্পনা চূড়ান্ত, কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিতের ঘোষণাপ্রধানমন্ত্রী তারেক রহমান স্কাউটিং আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কার্যক্রম আরও বিস্তৃত করা হলে তরুণ সমাজের নেতৃত্বগুণ ও দক্ষতা বৃদ্ধি পাবে।তিনি স্কাউটিং আন্দোলনের প্রসারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত