প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
গণমাধ্যম স্বাধীনতায় আশ্বাস , প্রতি তিন মাসে সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও নিয়মিত করার উদ্যোগের অংশ হিসেবে প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী—এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদপত্র শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।আরো পড়ুন , রাজধানীর ৭ পাম্পে বাড়তি অকটেন সরবরাহ শুরু, ফুয়েল পাসে স্বস্তিবৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে আশ্বাস দিয়েছেন।তিনি আরও জানান, কোনো সাংবাদিক বিনা কারণে কারাবন্দি আছেন কি না এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের জামিনের বিষয়েও সরকার খোঁজ নেবে বলে আশ্বস্ত করেছে।নোয়াবের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকার যদি উদার গণতন্ত্রের পথে অগ্রসর হয়, তবে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে অতীতের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে না বলেও বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে।গণমাধ্যম বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ নিয়মিত সংলাপের মাধ্যমে সরকার ও গণমাধ্যমের মধ্যে আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত