প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
রাজধানীর ৭ পাম্পে বাড়তি অকটেন সরবরাহ শুরু, ফুয়েল পাসে স্বস্তি
সংবাদ দিগন্ত ||
রাজধানীতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ফুয়েল পাস চালু থাকা সাতটি পাম্পে অতিরিক্ত অকটেন সরবরাহ বাড়ানো হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পাম্পে এখন থেকে ৫ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন সরবরাহ করা হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে।বিপিসি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা দ্রুত বাস্তবায়ন করা হয়।আরো পড়ুন , সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাছাই শুরু আজ, দুই দিনব্যাপী কার্যক্রম ইসিতেবর্তমানে ফুয়েল পাস কার্যক্রমের আওতায় থাকা সাতটি পাম্প হলো—আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুসসালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।এর আগে মোটরসাইকেল চালকদের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে পাইলট প্রকল্প চালু করা হয়। পরে ২১ এপ্রিল থেকে এই সাতটি ফিলিং স্টেশনে অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে সহায়তা করতে পারে এবং ভবিষ্যতে আরও স্টেশনে তা সম্প্রসারিত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত