প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
শীর্ষস্থান দখলের লড়াইয়ে বিপাকে ম্যানসিটি
সংবাদ দিগন্ত ||
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের চেয়ে পিছিয়ে থাকলেও আজকের ম্যাচে জয় পেলে শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয়েছে পেপ গার্দিওলার দলের সামনে।বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই আর্সেনালের সঙ্গে সমান পয়েন্টে পৌঁছে যাবে সিটি। গোল পার্থক্যে এগিয়ে থাকায় তারা শীর্ষে উঠে যাবে।তবে এই ম্যাচ ঘিরে দুশ্চিন্তার বড় নাম রদ্রি। স্প্যানিশ মিডফিল্ডার গত রবিবার ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন। পরে কুচকির সমস্যার কারণে তার মেডিকেল পরীক্ষা করা হয়।কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, রদ্রি আপাতত বিশ্রামে আছেন এবং বার্নলির বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না।আরো পড়ুন , শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় বাংলাদেশের নারী দল নিগারদেরতবে তিনি আশ্বস্ত করেছেন, চোট গুরুতর নয় এবং দ্রুতই তিনি মাঠে ফিরতে পারবেন। আগামী এফএ কাপ সেমিফাইনাল বা লিগের পরবর্তী ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। শীর্ষে ওঠার এই লড়াই নিয়ে গার্দিওলা বলেন, প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো।তিনি আরও বলেন, মোমেন্টাম যেকোনো সময় বদলে যেতে পারে, তাই দলকে প্রতিটি ম্যাচে মনোযোগ ধরে রাখতে হবে।শিরোপা দৌড়ে এখন উত্তেজনা তুঙ্গে, আর বার্নলির বিপক্ষে ম্যাচটি হতে পারে এই লড়াইয়ের বড় মোড় ঘোরানোর মুহূর্ত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত