প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
মহেশপুরে সাবেক এমপির ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক ||
ঝিনাইদহ- ৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি’র ৪ বারের সফল সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহিদুল ইসলাম মাষ্টারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মহেশপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ চত্তরে সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরও পড়ুন, মিঠাপুকুরে এসএসসি’র প্রথম দিন: প্রশাসনের তৎপরতাশহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ শওগত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মাষ্টারের পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।আরও পড়ুন, নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যাঅনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি ড. নান্নু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দীন মহি,বিশিষ্ঠ সমাজ সেবক সেলিম রেজা খান মারুফ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রভাষক মোজাফর হোসেন, সামাদুজ্জামান সামাদ, প্রভাষক হামিদুল ইসলাম ও আক্তারুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত