প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
আশরাফুল ইসলাম সবুজ,, নরসিংদী প্রতিনিধিঃ ||
মঙ্গলবার ২১ এপ্রিল বিকেলে নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এর সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আরও পড়ুন, ভুল কীটনাশকে এক একর ধান নষ্ট, ক্ষতিপূরণ চান বর্গাচাষীনরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানী, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, সাধারন সম্পাদক সজল ভূইয়া, সিনিয়র সহসভাপতি মো: শফিকুল ইসলাম মতি, সহসভাপতি মো: রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার, কার্যনির্বাহী সদস্য সালমা সুলতানা, মো: আল-আমিন, মো: খাদেমুল ইসলাম, মো: ফরিদ উজ জামান, আফরোজা সুলতানা বিজয় টিভি ও সানজিদা আক্তার রুমাসহ নরসিংদী জেলা প্রেসক্লাবের ৮২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আরও পড়ুন, সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটামসভায় নরসিংদী জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরে জেলা প্রশাসক পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যা সমাধান করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত