প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
কাজ করতে চান অপু
সংবাদ দিগন্ত ||
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করতে আগ্রহী।সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ আগ্রহের কথা জানান।সম্প্রতি তিনি জানান, একজন শিল্পীর ক্যারিয়ারে পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে তিনি সৌভাগ্যবান যে দেশের অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন।আরো পড়ুন , যে বার্তা দিলেন চমকতিনি বিশেষভাবে উল্লেখ করেন এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো নির্মাতাদের কথা।কলকাতার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যদি কখনো গল্পের প্রয়োজনে বা নির্মাতার পরিকল্পনায় তাকে ভাবা হয়, তবে তিনি সৃজিত মুখার্জির প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী থাকবেন।বর্তমানে অপু বিশ্বাস দুটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন—‘দুর্বার’ ও ‘সিক্রেট’। এর মধ্যে ‘দুর্বার’-এর প্রায় ৬০ শতাংশ এবং ‘সিক্রেট’-এর ৪০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।বাকি কাজ শেষ হবে সময়, শিডিউল এবং প্রযোজনাগত বিষয়গুলোর ওপর নির্ভর করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত