প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
রাজধানীর তেজগাঁও এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ আসামি আটক
সংবাদ দিগন্ত ||
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।(২১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি।গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার বিভিন্ন মামলার আসামি রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।ডিএমপির তেজগাঁও বিভাগ জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী অভিযান চালানো হয়।আরো পড়ুন , রাজধানীতে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচির পূর্ণাঙ্গ তালিকাঅভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২৭ জন, শেরেবাংলা নগর থেকে ৪ জন, আদাবর থেকে ৫ জন, তেজগাঁও থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ১২ জন এবং হাতিরঝিল এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।ডিএমপি বলছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্র
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত