প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
এডমিট না পেয়ে মহাসড়ক অবরোধ, রাতে আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা
ডেস্ক ||
রাত পোহালেই শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। কিন্তু প্রবেশপত্র না পেয়ে চরম অনিশ্চয়তায় পড়েন গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষার্থীরা।সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়-এর ২৯ জন এবং জুনদহ উচ্চ বিদ্যালয়-এর ৩৬ জনসহ মোট ৬৫ জন পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র পায়নি।আরও পড়ুন, নর্দান ইউনিভার্সিটিতে বর্ণিল পহেলা বৈশাখ উদযাপনতারা নিয়ম অনুযায়ী ফরম পূরণ করলেও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পাননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়েও সমাধান না পেয়ে তারা সড়কে নামেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং পুলিশ কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন। ইউএনও জানান, শিক্ষাবোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়েছে এবং রাতের মধ্যেই প্রবেশপত্র সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।আরও পড়ুন, রোববার সকালে সিলেটে বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণাপ্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের গাড়িতে করে নিয়ে গিয়ে এডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। উল্লেখ্য, এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত