প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
ইরান-পাকিস্তান শীর্ষ পর্যায়ের ফোনালাপ
ডেস্ক ||
সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি ও ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংলাপ নিয়ে ফোনালাপে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি এবং কূটনৈতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।আরও পড়ুন, ইরানে হাজারো মানুষের বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের বার্তাবিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংলাপ এবং ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফা আলোচনার অনিশ্চয়তা বিষয়েও আলোচনা হয় বলে জানা যায়। বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওই আলোচনার আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন জটিলতা তৈরি করেছে।আরও পড়ুন, তেলবাজারে ঝড়: যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় দাম লাফিয়ে বাড়ছেএদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান পক্ষ থেকে পাকিস্তানে কোনো প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়নি বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ সংলাপকে কেন্দ্র করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত