প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, বাড়ছে তীব্রতা
ডেস্ক ||
ঢাকাসহ দেশের অন্তত নয়টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দিনগুলোতে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আরও পড়ুন, বিদেশে পাচার হওয়া অর্থ জনগণের কল্যাণে ফেরত আনা হবে : প্রধানমন্ত্রীআবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে, এমনকি কিছু এলাকায় বিস্তারও লাভ করতে পারে। এছাড়া মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন, বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ১৮ দেশের সঙ্গে চুক্তি: সংসদে প্রতিমন্ত্রীআবহাওয়াবিদদের মতে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে—বুধবার ও বৃহস্পতিবার দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। শুক্রবার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষকে তাপপ্রবাহ ও বজ্রঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত