প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সোনারগাঁয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু
পীর মোহাম্মাদ, , বিশেষ প্রতিনিধিঃ ||
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা-তে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার প্রতাপনগর এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।আরও পড়ুন, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে গভীর রাতে দুঃসাহসিক চুরিপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত রাখতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব।আরও পড়ুন, গংগাচড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনসোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার প্রতিটি শিশুকে হাম-রুবেলা প্রতিরোধে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত