প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
যে বার্তা দিলেন চমক
সংবাদ দিগন্ত ||
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।পোস্টে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিন-কে অভিনন্দন জানান।আরো পড়ুন, লাল শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুমতিনি লেখেন, রাজনীতিতে তার যাত্রা একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনের মাধ্যমে তিনি এই পথচলা শুরু করেছিলেন। দল থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।চমক আরও জানান, তার মূল লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা এবং কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করা। পাশাপাশি তিনি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।শেষে তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তার রাজনৈতিক নতুন যাত্রার জন্য।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত