প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
তাপস দম্পতির ক্রেডিট কার্ড লেনদেন ব্লকের নির্দেশ দিল আদালত
||
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের নামে থাকা ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত। (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোঃ সাব্বির ফয়েজ এই আদেশ দেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে।দুদকের পক্ষ থেকে জানানো হয়, আসামিদের নামে থাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে অর্থ উত্তোলন করে তদন্তে বিঘ্ন না ঘটে, সে কারণে কার্ডগুলোর ডেবিট কার্যক্রম স্থগিত করা প্রয়োজন।আরো পড়ুন , বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানতদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে বিপুল অংকের অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।দুদকের মামলায় বলা হয়েছে, তাপসের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার একাধিক ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।অন্যদিকে তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধেও কোটি টাকার অবৈধ সম্পদ এবং ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত