প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
এপ্রিলের প্রথম ১৮ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স বাড়ছে
||
চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা ১৮০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এর দেশীয় মুদ্রায় পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ হাজার ১৪০ কোটি টাকা।এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ২ শতাংশ।বাংলাদেশ ব্যাংক জানায়, আরো পড়ুন , তহবিল বাঁচাতে তেলের দাম বাড়ানো আইএমএফ নয়, বললেন অর্থমন্ত্রীচলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৯ মাসের বেশি সময়ে মোট রেমিট্যান্স এসেছে প্রায় ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।মাসভিত্তিক তথ্য অনুযায়ী, মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম রেকর্ড প্রবাহ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত