প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
স্কুলে যাওয়ার পথে ভয়াবহ বজ্রপাতে , প্রাণ গেল ভ্যানচালকের
সংবাদ দিগন্ত ||
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে এবং এক স্কুল শিক্ষক আহত হয়েছেন।সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠালী ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক লাবলু হোসেন (৫০)। তিনি একই এলাকার দক্ষিণ দেশীবাই গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন শিক্ষক আখতারুজ্জামান (৩৮), যাকে বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরো পড়ুন , বরিশালে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজটস্থানীয় সূত্র জানায়, লাবলু হোসেন শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।আহত শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার শরীরের ডান পাশে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।জলঢাকা থানার ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ও প্রাথমিক সহায়তা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত