প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল রূপান্তরের ঘোষণা প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও ডিজিটাল ও আধুনিক করার লক্ষ্যে দেশের সাতটি জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।প্রধানমন্ত্রী তারিক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধিত জেলাগুলো হলো— বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।এর আগে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।আরো পড়ুন , পরিবহন খাতে নতুন চাপ, বাস-মিনিবাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তর বৈঠক আজসকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।সফরসূচি অনুযায়ী, বগুড়ায় প্রধানমন্ত্রী দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন।এছাড়া বিকেলে বগুড়ায় আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। কর্মসূচি শেষে তিনি রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত