প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
বগুড়ার উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে রওনা হয়েছেন তারেক রহমান।সোমবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।এ সময় সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।আরো পড়ুন , চাহিদা বাড়ায় ডিপোতে জ্বালানি তেলের বরাদ্দ বৃদ্ধি করল বিপিসিজানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে সূত্র জানিয়েছে।দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় তিনি আবার সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটি তারেক রহমানের প্রথম সফর হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত