প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল বৃদ্ধির পর বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএর বৈঠক
ডেস্ক ||
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক শুরু হয়, যা রাত ১০টার দিকে শেষ হয়। বৈঠকে বিআরটিএ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বাড়ানোর প্রচলিত হিসাব নিয়েই আলোচনা হয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রাথমিক প্রস্তাবও আলোচনায় আসে। তবে পরিবহন মালিকরা দাবি করেন, শুধু জ্বালানি নয়, ২০২২ সালের পর বাস পরিচালনার সামগ্রিক ব্যয় বিশ্লেষণ করা হয়নি। ডলারের দাম বৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচও বেড়েছে বলে তারা জানান। এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে বলে মত দেন তারা।আরও পড়ুন, দেশের গ্যাস মজুতেই ১২ বছর চলবে সংসদে জ্বালানি মন্ত্রীর আশ্বাসবৈঠকে বাস মালিক সমিতির পক্ষ থেকে পরিচালন ব্যয়ের একটি হিসাব তুলে ধরা হয়। সেখানে বলা হয়, দূরপাল্লার একটি বাস বছরে গড়ে ১ লাখ ৬ হাজার ৫০০ কিলোমিটার চলে এবং প্রতি কিলোমিটারে গড় ব্যয় দাঁড়ায় প্রায় ৭৫ টাকা ৭৫ পয়সা। এর মধ্যে শুধু জ্বালানি খরচই প্রায় ৩৭ টাকা ১০ পয়সা।আরও পড়ুন, তেলের কৃত্রিম সংকটের পেছনে কারা? সংসদে মন্ত্রীর বিস্ফোরক অভিযোগমালিকদের দাবি, যাত্রীসংখ্যা ও অন্যান্য ব্যয় যুক্ত করলে প্রতি কিলোমিটারে ভাড়ার কাঠামো আরও সমন্বয় করা প্রয়োজন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল সোমবার বিআরটিএ থেকে একটি প্রস্তাব দেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। বর্তমানে মন্ত্রী ও সচিব ঢাকার বাইরে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত