প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
পলাশবাড়ীর পরিবহন ব্যবসায়ী ভোটবাবু গুরুতর অসুস্থ : সুস্থতায় সৃষ্টিকর্তার করুণাসহ সর্বস্তরের নিকট আন্তরিক আন্তরিক দো’আ কামনা
মুশফিকুর রহমান মিলটন, , পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির (রাজ-২৭৮০) সাবেক সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা পরিষদ সাবেক সদস্য, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্তর পরিবহনের কর্ণধার জাহাঙ্গীর আলম ভোট বাবু আকস্মিক গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘ ৪ মাস কারাবাস শেষে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তিনি কারাবরণের আগে থেকেই শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। এরই একপর্যায় রাজনৈতিক দলীয় পরিচয়ের কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করে। দীর্ঘ দিন কারাবন্দী থাকাবস্থায় সুচিকিৎসার অভাবে তিনি আরো গুরুতর কাহিল হয়ে পড়েন।আরও পড়ুন, ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে বিদ্যুৎ শকে রং মিস্ত্রি নিহতপলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের বাসিন্দা, পরিচিত ব্যক্তিত্ব, পরিবহন ব্যবসায়ী জামিনের ক্ষেত্রে আইনি নানা চড়াই-উতরাইয়ের একপর্যায় জাহাঙ্গীর আলম ভোট বাবু সম্প্রতি মুক্তি পান। জেল থেকে বেরিয়ে আসলেও কারাবাসে থাকাকালীন সঠিক সময় প্রয়োজনীয় ওষুধপত্র সরবারাহ ও সেবন এবং সুষ্ঠু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সু-চিকিৎসায় ব্যর্থতায় তাঁর শরীরে নানা অসুস্থতা আরো জেঁকে বসে। ফলে শারীরিক ভাবে তিনি মরণাপন্ন হয়ে পড়েন।আরও পড়ুন, ঐতিহ্যবাহী সিআরবিতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ফের আলোচনায়-বাতিলের দাবিতে মানববন্ধনগত কয়েকদিন আগে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ক্রমান্বয়ে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। রংপুর থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেয়ার পথে তাঁর স্বাভাবিক পরিস্থিতির চরম অবনতি ঘটতে থাকে। এমতবস্থায় মাঝ পথে বগুড়া টিএমএসএস হাসপাতালের আইসিইউ'তে নেয়া হয়। তাঁর আশু সুস্থতায় পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ীর সর্বস্তরের সবার নিকট আন্তরিক দো’আ কামনা করেছেন তাঁর পরিবার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত