প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
পীর মোহাম্মাদ, , বিশেষ প্রতিনিধি: ||
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠনরবিবার (১৯ এপ্রিল, ২০২৬ খ্রি.) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি তার বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে, যা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আরও পড়ুন, কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেএসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার, বিজ্ঞানমনস্ক শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত