প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা : দুই মাস সময় বাড়াল ট্রাইব্যুনাল
সংবাদ দিগন্ত ||
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল।নতুন সময় অনুযায়ী আগামী ২১ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ-এর ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।আরো পড়ুন , ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশিতপ্রসিকিউশনের পক্ষে শুনানিতে তদন্তের অগ্রগতি তুলে ধরে অতিরিক্ত সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।এ মামলায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে দুজনকে আদালতে হাজির করা হলেও অসুস্থতার কারণে একজনকে আনা হয়নি।উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন।নিহতরা হলেন আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন।ঘটনার পর এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়, যা এখন তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত