প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য
ডেস্ক ||
দলীয় কর্মকাণ্ডে হতাশা এবং সাধারণ মানুষের আস্থা হারানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। শনিবার (১৮ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দলের সব পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।দ্যুতি অরণ্য চৌধুরী এনসিপির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ এবং দলের অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সদ্য প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি-এর কেন্দ্রীয় কমিটিতেও তাকে যুগ্ম সদস্যসচিব হিসেবে রাখা হয়, যা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।আরও পড়ুন, জ্বালানির দাম বাড়ায় সমালোচনা, ‘মরার ওপর খাঁড়ার ঘা’: শফিকুর রহমানতিনি পদত্যাগপত্র দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর কাছে পাঠান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে দলের কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন না দেখায় তিনি হতাশ হয়েছেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের আস্থার জায়গা হারানোর পরিস্থিতিতে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।আরও পড়ুন, এনসিপিতে যোগের গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানাপদত্যাগের পর তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তিনি আগেই দল থেকে নিষ্ক্রিয় ছিলেন এবং নির্বাচনের আগেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ১৮ এপ্রিল প্রকাশিত নারীশক্তির কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হন। দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ওই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং ভবিষ্যতে দেশ ও জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত