প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
রোববার সকালে সিলেটে বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা
ডেস্ক ||
সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।আরও পড়ুন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ইউট্যাবের প্রতিবাদএই সময়ে নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার ও বিমানবন্দর ১১ কেভি ফিডারের আওতাধীন একাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাঠানটুলা ফিডারের আওতায় পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও আশপাশ এলাকা বিদ্যুৎহীন থাকবে। অন্যদিকে বিমানবন্দর ফিডারের আওতায় সুবিদবাজার, লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং আশপাশ এলাকা প্রভাবিত হবে।আরও পড়ুন, নর্দান ইউনিভার্সিটিতে বর্ণিল পহেলা বৈশাখ উদযাপনকর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। অনাকাঙ্ক্ষিত এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত