প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে বর্ণিল পহেলা বৈশাখ উদযাপন
ডেস্ক ||
লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) নববর্ষ উপলক্ষ্যে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।এতে অংশ নেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মিস হালিমা সুলতানা জিনিয়া এবং অন্যান্য সদস্যরা শিক্ষার্থীদের আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।আরও পড়ুন, ঢাবিতে প্রক্টরিয়াল টহল বন্ধ, নিরাপত্তা সংকটস্টলগুলোতে প্রদর্শিত হয় পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবার এবং লোকজ সংস্কৃতির নানা উপকরণ। পরে ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটক ‘নকশী কাঁথার মাঠ’, নৃত্য, বিতর্ক ও সংগীত পরিবেশিত হয়। পাশাপাশি বক্সিং প্রদর্শনী, বাঁদর খেলা, পুতুলনাচ ও বায়োস্কোপসহ লোকজ বিনোদনের নানা আয়োজন দর্শকদের মুগ্ধ করে। বিকেলে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো দিনের অনুষ্ঠান শেষ হয়।আরও পড়ুন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ইউট্যাবের প্রতিবাদঅনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, পহেলা বৈশাখ আমাদের চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসবের মাধ্যমে আমরা নতুন বছরকে আশাবাদ ও সৌহার্দ্যের বার্তা নিয়ে গ্রহণ করি। তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ আয়োজন করতে পেরে গর্বিত বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত