প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
লামায় উপজেলার প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প: একদিনে চিকিৎসা পেলেন ২৩৫ জন
মো: ইনতাজ হোসেন, , বান্দরবান প্রতিনিধি: ||
বান্দরবানের লামা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ ক্যাম্পে মোট ২৩৫ জন রোগী সেবা গ্রহণ করেন। লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় পরিচালিত এই ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এতে সেবা দেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. আবুল কাসেম এবং ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম।আরও পড়ুন, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, আপন ভাইদের নির্যাতনে গৃহহীন দুই বোনসকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ শত শত মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেবাগ্রহীতারা বলেন, স্থানীয় পর্যায়ে এমন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য এটি বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করেছে।আরও পড়ুন, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনাএ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে এই চক্ষু সেবা কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে ব্যক্তিগত উদ্যোগে অধিকাংশ ওষুধের ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত