প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের ৩৬ নারী নেত্রীর স্বপ্ন এখন মনোনয়ন বোর্ডে চলছে যাচাই-বাছাই
এম মিজানুর রহমান, , ব্যুরো প্রধান চট্টগ্রাম: ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। এবার চট্টগ্রাম থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৩৬ জন নারী নেত্রীকে ডাকা হয়েছে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বহুল আলোচিত সাক্ষাৎকার পর্ব যেখানে বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। দলীয় সূত্র বলছে, মনোনয়ন প্রত্যাশী এসব নেত্রী দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, সাংগঠনিক তৎপরতা এবং রাজনৈতিক আনুগত্য এসব বিষয়কে তারা নিজেদের প্রধান শক্তি হিসেবে তুলে ধরছেন। অনেকেই আশাবাদী, এবার দল তাদের সেই ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করবে।আরও পড়ুন, ধান যদি না উঠে কৃষকের ঘরে ‘কৃষক কার্ড দিয়ে কৃষকের কি হবে’তবে একাধিক সূত্র অনুযায়ী দলীয় উচ্চপর্যায়ের নেতারা স্পষ্ট করেছেন, শুধুমাত্র মাঠের অবদান নয় সংসদীয় কার্যক্রমে দক্ষতা, আইন প্রণয়ন বিষয়ে জ্ঞান এবং জাতীয় পর্যায়ে বক্তব্য উপস্থাপনের সক্ষমতাও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য হবে। ফলে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দৌড়ে প্রতিযোগিতা বেশ তীব্র হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোটের জন্য সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৩৬টি আসন বরাদ্দ রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল আর যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।পরবর্তী ধাপগুলোতেও রয়েছে নির্দিষ্ট সময়সূচি আপিল, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রক্রিয়া শেষ হবে এপ্রিলের শেষ নাগাদ। দলীয় সূত্রে আরও জানা গেছে, যদি মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বরাদ্দকৃত আসনের সমান হয়, তবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। সারা দেশ থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজারেরও বেশি নারী নেত্রী। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর বিভাগের কয়েকশ প্রার্থীর সাক্ষাৎকার শেষ হয়েছে। শনিবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের যাচাই-বাছাই করা হবে।আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশাচট্টগ্রাম থেকে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকারের জন্য আহ্বান পাওয়া নেত্রীদের তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় পর্যায়ের নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা। এছাড়া চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীও এই তালিকায় অন্তর্ভুক্ত আছেন। ডাক পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর সহধর্মিণী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর। পাশাপাশি রয়েছেন নাজমা আকতার, ডা. ফারহানা আফরোজ চৌধুরী, আফরোজা বেগম, মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী, এস এম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার ও ফরিদা আকতার।এ তালিকায় আরও আছেন ড. নাছিমা ইসলাম চৌধুরী (বৃষ্টি), রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী (রিকু) এবং নাজনীন মাহমুদ।এছাড়াও সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ পেয়েছেন গোলতাজ বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা), ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী (আঁখি), মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার ও সুলতানা পারভীন।আরও পড়ুন, গাজীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ: মামলা দায়ের, উদ্ধার ভিকটিম : গ্রেপ্তার ৭অন্যদের মধ্যে রয়েছেন জেসমিনা খানম, জিনাতুন নেছা (জিনু), ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা এবং আয়শা আকতার সানজি।এই তালিকায় অন্তর্ভুক্ত সকল নেত্রীকেই কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে, যা দলীয় মনোনয়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মনোনয়ন প্রক্রিয়া শুধু প্রার্থী বাছাই নয় বরং দলীয় পুনর্গঠন ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। চট্টগ্রামের ৩৬ নেত্রীর জন্য এই দিনটি সম্ভাবনা ও চ্যালেঞ্জের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত