প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
দুই মাসেই সরকারের অগ্রগতি প্রশংসিত হচ্ছে দেশে-বিদেশে : মাহদী আমিন
সংবাদ দিগন্ত ||
সরকার দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মাহদী আমিন বলেন, সরকারের শপথ গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে এবং এই স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি দেখা গেছে, যা দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।তিনি আরও দাবি করেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত ও কার্যক্রম আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকদের নজর কাড়ছে।সংবাদ সম্মেলনে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি এবং প্রশাসনিক অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।আরো পড়ুন , অটোচালকের হত্যার স্বীকারোক্তি, পুলিশের অভিযানে অবস্থান বদল
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত