প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
বিক্রয়চাপ ও অনিশ্চয়তায় দোলাচলে পুঁজিবাজার
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দেশের পুঁজিবাজারে টানা কয়েক সপ্তাহ ধরেই অস্থিরতা বিরাজ করছে।যুদ্ধবিরতির পর কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও তা স্থায়ী হয়নি বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় অপরিবর্তিত ছিল।ডিএসইএক্স সূচক সামান্য কমে ৫ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারেও নিম্নমুখিতা দেখা যায়।আরো পড়ুন , একাধিক সংকটে অর্থনীতি: অগ্রাধিকার ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জএতে বাজার মূলধনও কয়েক হাজার কোটি টাকা কমে যায়।তবে সূচকে স্থবিরতা থাকলেও লেনদেনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়ে ২২ শতাংশের বেশি বৃদ্ধি পায়।বাজারে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের শেয়ারে সবচেয়ে বেশি চাপ ছিল বলে জানা গেছে।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা, যুদ্ধবিরতি নিয়ে অস্বস্তি এবং করপোরেট আয়ের অপেক্ষা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত