প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগের গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা
সংবাদ দিগন্ত ||
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা।শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, তার এনসিপিতে যোগ দেওয়ার খবরের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ গুজব।তিনি আরও জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে।আরো পড়ুন , “রোম পুড়লে নিরো হবো না স্বাস্থ্যখাত নিয়ে শফিকুর রহমানের কড়া সমালোচনা সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টিও তাকে দলে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল।রুমিন ফারহানা বলেন, দলটির পক্ষ থেকে তাকে একাধিকবার আহ্বান জানানো হয়—একসঙ্গে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। তবে তিনি এসব প্রস্তাবে সাড়া দেননি এবং বিষয়টি নিয়ে বাড়তি আলোচনা করেননি।তিনি স্পষ্ট করেন, তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত