প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
৪ মে থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ প্রস্তুত ১২ দলের লড়াই
সংবাদ দিগন্ত ||
সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ মে থেকে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএল।বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়েই শুরু হবে এবারের আসর। আগের মতো এবারও ১২টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়।শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালে এ তথ্য জানান বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।আরো পড়ুন , পাঁচ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে পাকিস্তানতিনি জানান, ১৮ ও ১৯ এপ্রিল দলবদল অনুষ্ঠিত হবে। এরপর ক্লাবগুলো নিজেদের প্রস্তুতি শুরু করবে।বিসিবি কর্মকর্তা বলেন, সীমাবদ্ধতা থাকলেও মাঠের মান উন্নয়নে কাজ চলছে। উইকেট, আম্পায়ারিং এবং ম্যাচ পরিচালনা—সবকিছু আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে।তিনি আরও জানান, গরমের বিষয়টি বিবেচনায় রেখে ম্যাচে লাঞ্চের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমও মাঠে থাকবে।আম্পায়ারিং নিয়ে অতীত বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আম্পায়ারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত