প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
সৈয়দপুরে অ্যাম্বুলেন্সে তেল পাচার, আটক ৭
ডেস্ক ||
নীলফামারীর সৈয়দপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও একটি কাভার্ড ভ্যানে করে জ্বালানি তেল পাচারের সময় দুইটি যানবাহন আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মোট ৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাব্বির হোসেন। এ সময় সহায়তা করে সৈয়দপুর থানা পুলিশ।আরও পড়ুন, নওগাঁয় দুই নিখোঁজ শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তরভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষভাবে তৈরি ট্যাংকে অবৈধভাবে জ্বালানি তেল পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি যানবাহন আটক করা হয় এবং ভেতর থেকে জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযানে আটক ৭ জনের মধ্যে একজনকে দুই লাখ টাকা জরিমানা এবং বাকি ছয়জনকে প্রতিজনকে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধ সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়।আরও পড়ুন, মাদারীপুরে জমি নিয়ে বিরোধে দুবাই প্রবাসীর বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগনির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাব্বির হোসেন বলেন, অবৈধভাবে জ্বালানি তেল পাচারের ঘটনায় তাদের আটক ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা তেলের পরিমাণ আনুমানিক তিন হাজার লিটার অকটেন। এগুলো পরিমাপ শেষে নিয়ম অনুযায়ী জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত