প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
শহীদদের আকাঙ্ক্ষা উপেক্ষা করছে সরকার: সাদিক কায়েম
ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা উপেক্ষা করে বর্তমান সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে।শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের লাভলেইনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর।তিনি বলেন, জুলাই বিপ্লব কোনো একক দলের আন্দোলন ছিল না, বরং এটি ছিল ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা গণবিস্ফোরণ। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন এবং পিএসসি সংস্কারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে বলে অভিযোগ করেন তিনি। সাদিক কায়েম আরও বলেন, আবু সাঈদ, শহীদ ওয়াসিম ও শান্তদের মতো শহীদদের জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। অন্যদিকে আবরার ফাহাদের হত্যাকারীদের প্রতি ঘৃণা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, যুদ্ধবিরতিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহততিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই ক্যাম্পাস থেকেই চালিয়ে যেতে হবে। একইসঙ্গে অভিযোগ করেন, পিএসসিতে আবারও দলীয়করণ শুরু হয়েছে এবং একটি নির্দিষ্ট কলেজকে প্রাধান্য দিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে, যা মেধাবীদের জন্য বৈষম্যমূলক। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান প্রজন্ম আগামী কয়েক দশক দেশ পরিচালনায় ভূমিকা রাখবে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।আরও পড়ুন, চট্টগ্রামে বিদ্যুৎ সংকট, ১০ কেন্দ্র বন্ধে তীব্র লোডশেডিংঅনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে আত্মনিয়োগ এবং জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত