প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
কাহালুতে ফিলিং স্টেশন থেকে বের হতেই আগুনে পুড়ল মাইক্রোবাস
ডেস্ক ||
বগুড়ার কাহালু উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে একটি মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নারহট্ট এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি তেল নিয়ে মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়।আরও পড়ুন, চাঁদপুরে জাটকা শিকারে ২২ জেলে আটক, ১৫ জনের সাজামুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।আরও পড়ুন, লোডশেডিংয়ের প্রতিবাদে দেবিদ্বারে এমপি হাসনাতের মোমবাতি বিতরণ কর্মসূচিফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত