প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬
ডেস্ক ||
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা উদ্যোগ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং এডুমেক্স কনসালটেন্টসির যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২২ এপ্রিল।আরও পড়ুন, পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্তের খবর গুজব—শিক্ষা মন্ত্রণালয়২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিক্ষা মেলা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য ও পরামর্শ নিতে পারবেন।পরদিন ২২ এপ্রিল কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার, যেখানে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।আরও পড়ুন, পাশ করেও ফেল দেখানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তীব্র ক্ষোভআয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশন, ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং সর্বোচ্চ ১০০ শতাংশ স্কলারশিপের সুযোগ পাবেন। এছাড়া বিশেষ উদ্যোগ হিসেবে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে আইএলটিএস কোর্স বিনামূল্যে দেওয়া হবে। যারা নির্ধারিত শর্ত পূরণ করবেন, তারা কোর্স ফি ফেরতসহ পরবর্তী ধাপে সহায়তা পাবেন। আয়োজকরা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত