প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
৫–৭ বছরের অভিজ্ঞতায় সীমান্ত ব্যাংকে চাকরি
ডেস্ক ||
দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সীমান্ত ব্যাংক পিএলসি-তে নতুন জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে । প্রতিষ্ঠানটি জানায়, ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। এই পদটি থাকবে ব্যাংকের এসএমই ও সিআরএম ডিভিশনে।আরও পড়ুন, ওয়েভ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২২ এপ্রিলআগ্রহী প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক বা সমমান ডিগ্রি। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৩ থেকে ৩৮ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।আরও পড়ুন, টেলিযোগাযোগ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকর্মস্থল হিসেবে ঢাকা ও চট্টগ্রাম নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের এই দুই শহরে কাজ করার মানসিকতা থাকতে হবে।আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত