প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
ডেস্ক ||
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই পার্বতীপুর রেলহেড ডিপোতে এই ডিজেল সরবরাহ শুরু হয়েছে। সূত্র জানায়, এর আগে গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসে। মার্চ মাসে আসে আরও ২২ হাজার টন ডিজেল। সব মিলিয়ে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৩০ হাজার টন ডিজেল এসেছে।আরও পড়ুন, তেলের সংকটে ভোগান্তি, অন্যদিকে কমছে মুরগির দামডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ৫ হাজার টন ডিজেল আসতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে। এরপর আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরও ৭ হাজার টন ডিজেল আসবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে। আরও পড়ুন, রুশ তেলে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র জ্বালানি সংকটে স্বস্তির পথে বাংলাদেশএর আগে ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। চলতি এপ্রিল মাসে মোট ৫ ধাপে ৩০ হাজার টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ছুটির দিনেও ডিপো চালু রাখা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত