প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে গোপন অভিযানে হত্যা মামলার আসামি আটক
সংবাদ দিগন্ত ||
রাজবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হালিম সরদারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি।শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।গ্রেপ্তার হালিম সরদার সদর উপজেলার সোনাকান্দর এলাকার মৃত জলিল সরদারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ এপ্রিল রাজবাড়ী সদর থানার সোনাকান্দর এলাকার লোকসেডগামী রাস্তার পাশে হারুন সিকদারের বন্ধ মুদিখানা দোকানের সামনে অভিযান চালানো হয়।আরো পড়ুন , কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীএ সময় সন্দেহভাজন হালিম সরদারের দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করে ডিবি পুলিশ।ডিবির ওসি মো. মফিজুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে এসআই শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।তিনি আরও বলেন, গ্রেপ্তার হালিম সরদারের বিরুদ্ধে হত্যা, মারামারি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত