প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
প্রেম করার সময় নেই
সংবাদ দিগন্ত ||
দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই মুহূর্তে ব্যক্তিগত সম্পর্ক বা প্রেম নিয়ে ভাবার মতো কোনো সময়ই তার হাতে নেই।ম্রুণাল ঠাকুর বলেন, নতুন সিনেমার মুক্তি ঘিরে প্রায়ই এমন ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা অনেক সময় কাজের পরিবেশেও প্রভাব ফেলে।তিনি আরও বলেন, দর্শক তাকে তার অভিনয় ও কাজের মাধ্যমেই চিনুক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।বর্তমানে আসন্ন সিনেমা ‘ডাকোয়ত’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। কাজের চাপ এতটাই বেশি যে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সুযোগই নেই বলে জানান তিনি।আরো পড়ুন , ক্ষতিপূরণের দাবি তামান্নারএর আগে চলতি বছরের শুরুতে ‘দো দিওয়ানে শহর মে’ সিনেমার সময় ধানুশ ও ম্রুণালকে ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন ভিডিও ও অনুষ্ঠানে তাদের উপস্থিতি সেই আলোচনাকে আরও জোরালো করে।তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণাল ঠাকুর। তিনি জানিয়েছেন, এগুলো কোনো প্রচারণার অংশও নয়।এমন গুজব সামাল দিতে বর্তমানে তিনি আলাদা একটি টিমও নিয়োগ করেছেন বলে জানান।সবশেষে তিনি বলেন, ভবিষ্যতে যদি সত্যিই কোনো সম্পর্ক তৈরি হয়, তাহলে তা তিনি নিজেই দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত