প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানাকে নিয়ে ইমামতি মন্তব্য ভুয়া , ছড়াচ্ছে বিভ্রান্তি
সংবাদ দিগন্ত ||
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্যকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।প্রচারে দাবি করা হয়, তিনি নাকি জামায়াত ও বিএনপিকে জড়িয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, এমন কোনো বক্তব্য তিনি দেননি।আরো পড়ুন , এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: শিক্ষা মন্ত্রণালয়ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়, মূলধারার কোনো গণমাধ্যমেও এ ধরনের মন্তব্যের খবর পাওয়া যায়নি। এমনকি রুমিন ফারহানার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও এমন কোনো পোস্টের অস্তিত্ব নেই।বিষয়টি নিশ্চিত করতে যোগাযোগ করা হলে রুমিন ফারহানা নিজেও জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি।ফলে নিশ্চিত হয়েছে যে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই উদ্ধৃতি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত