প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং অঞ্চলটিতে সংঘাত কমে আসার আশায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম।আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক শূন্য ৫ ডলারে নেমে এসেছে।যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।বিশ্ববাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কিছুটা হ্রাস পেয়েছে, আরো পড়ুন , বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালযার প্রভাব সরাসরি তেলের দামে পড়েছে।এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান কেন্দ্রিক সংঘাতকে ঘিরে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়।তবে সাম্প্রতিক সময়ে তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের আশপাশে ওঠানামা করছে।এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যও বাজারে প্রভাব ফেলেছে। তিনি জানান, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে।বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে আগামী দিনে জ্বালানি বাজার আরও স্বাভাবিক হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত