প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
ক্ষতিপূরণের দাবি তামান্নার
সংবাদ দিগন্ত ||
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া একটি আইনি জটিলতায় পড়েছেন। একটি সাবান প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে করা তার ক্ষতিপূরণ দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত।অভিনেত্রীর অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার ছবি অনুমতি ছাড়া পণ্যের মোড়ক ও প্রচারণায় ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় তিনি এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন।আরো পড়ুন , অপেক্ষায় শবনম বুবলীজানা যায়, ২০০৮ সালের ৭ অক্টোবর ওই সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তামান্না ভাটিয়ার ৬.২ কোটি রুপির একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত তার ছবি ব্যবহার করার অনুমতি ছিল।তবে মেয়াদ শেষ হওয়ার পরও সংস্থাটি তার ছবি ব্যবহার করে আসছিল বলে অভিযোগ তোলেন অভিনেত্রী। তার দাবি, এতে তার পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি বেআইনি ব্যবহার।তবে মাদ্রাজ উচ্চ আদালত তার এক কোটি রুপির ক্ষতিপূরণ দাবি খারিজ করে দেয়।এই রায়ের ফলে আইনি লড়াইয়ে আপাতত ধাক্কা খেলেন দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত