প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ , চট্টগ্রাম ||
দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবেই বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সাঙ্গু কনভেনশন হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে দোহাজারী নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আলম, সহ-সভাপতি সাবেক মেয়র লোকমান হাকিম, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম, বিষ্ণু যশা চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দোহাজারী নাগরিক কমিটি একটি অরাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমুখী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আরো পড়ুন , আলমডাঙ্গায় উল্টো পথে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে জরিমানাআসন্ন অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।তারা আরও বলেন, দোহাজারী পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরীতে রূপান্তরের লক্ষ্যে নাগরিক কমিটি বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন বক্তারা।সংবাদ সম্মেলনে আগামী ১৮ এপ্রিলের অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের ঘোষণার বিষয়টি জানানো হয়।শেষে দোহাজারী নাগরিক কমিটির পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত