প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কার দাবিতে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের
ডেস্ক ||
গণভোট ও “জুলাই আদেশ” অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে দুই সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তন-এ এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল, ২৫ এপ্রিল মহানগরগুলোতে এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে। বৈঠকে বলা হয়, কর্মসূচির মূল লক্ষ্য সংবিধান সংস্কার হলেও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংক খাতের অনিয়ম, স্বাস্থ্যখাতের অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আন্দোলনের ইস্যু হিসেবে থাকবে।আরও পড়ুন, গণভোট রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের টানা কর্মসূচি ঘোষণাজামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণ রাষ্ট্রব্যবস্থার সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি জ্বালানি ও স্বাস্থ্যখাতের সংকট নিয়েও সমালোচনা করেন। ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, জনগণের ভোগান্তি ও রাষ্ট্রীয় সংকট নিয়ে তারা রাজপথে থাকবে, তবে এখনো তারা সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধান চায়।আরও পড়ুন, জামায়াত নেতাকে আসামি করায় বিক্ষোভ ও সমাবেশবৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা আরও অভিযোগ করেন, জ্বালানি সংকট, সার সংকট, শিশু স্বাস্থ্য পরিস্থিতি ও ব্যাংক খাতে অনিয়ম নিয়ে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত