প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
আজ স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বসছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের আসর। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ বছরের তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে সামগ্রিক অবদান। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, যা ইতোমধ্যে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।পুরস্কারের জন্য মনোনীত অন্যদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত, আরো পড়ুন , টিপাইমুখ বাঁধ আমাদেরই তৈরি ‘দুর্যোগ’—সংসদ স্পিকারসংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)।এছাড়া জনপ্রশাসন, গবেষণা, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আরও কয়েকজন গুণীজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাদের কাজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।প্রতিষ্ঠান পর্যায়ে মুক্তিযুদ্ধ, চিকিৎসা, পল্লী উন্নয়ন ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।রাষ্ট্রীয় এই স্বীকৃতি শুধু সম্মাননা নয় এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হিসেবেও বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত