প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ার কারণে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
আকতার হোসেন, , ঢাকা জেলা প্রতিনিধি: ||
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আশুলিয়ায় এক যুবককে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার ( ১৫ এপ্রিল ) দুপুর তিনটায় আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আরও পড়ুন, বান্দরবানে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতলো পাহাড়খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সন্ত্রাসী হামলায় নিহত যুবক ফয়সাল মোল্লা (৩৬) আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে। নিহতের বাবা জানায়, তার ছেলে দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশে মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিল এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে নিলে আজ দুপুর তিনটায় ওই মোবাইল ফোন দুটি মাদক ব্যবসায়ীদের ফেরত দেওয়ার জন্য ফোন করে একটি খালি জায়গায় ডাকেন।আরও পড়ুন, হাসনাত–সারজিস ফোন ধরেন না, অভিযোগ সাদমানের মায়েরপরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়"। খবর পেয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ি নিহতের লাশ উদ্ধার করেছে। এবিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত