প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
ছাত্রদল সংঘর্ষের মধ্যে ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর
ডেস্ক ||
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ-এ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের সময় দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।আহত সাংবাদিকরা হলেন ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। তাদের প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আরও পড়ুন, ইবিতে শিক্ষক হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ, প্রশাসন ভবনে তালাপ্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ ছাত্রদলের অভ্যন্তরীণ দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের ছবি তুলতে গেলে সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে রড দিয়ে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব শেখ বলেন, ভিডিও ধারণ করার সময় তাকে বাধা দেওয়া হয় এবং রড দিয়ে আঘাত করা হয়। অন্যদিকে ওবায়দুল হক জানান, তাকে ঘুষি ও রড দিয়ে আঘাত করা হয় এবং মোবাইল ছুড়ে ফেলা হয়।আরও পড়ুন, বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিটঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক সংগঠন দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে। এদিকে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কলেজ প্রশাসনও জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত